dinhata news: দুঃসাহসিক চুরির ঘটনা দিনহাটার নিগমনগর বাজারে, এলাকায় ব্যপক চাঞ্চল্য
অনুপম মোদক, দিনহাটাঃ
কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের নিগমনগর বাজারে শাটারের তালা ভেঙে একটি কাপড়ের দোকানে ও গহনার দোকানে চুরি হয়েছে। দুষ্কৃতীরা দোকানের নগদ ৫ হাজার টাকাসহ ১ লক্ষ টাকার দামি কাপড় ও গহনার দোকানে গহনা চুরি করে নেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, দোকান মালিকের বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার সকালে এসে দোকানের শাটারের তালা ভাঙা দেখেন। শাটার তুলে ভেতরে ঢুকে দেখেন, দোকানের মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। চুরি হওয়া গহনার দাম আনুমানিক ১২ লক্ষ টাকা হবে। তাছাড়া ক্যাশে থাকা নগদ ৫০ হাজার টাকাও চোর নিয়ে গেছে বলে মালিকের দাবি।
ঘটনাস্থলে দিনহাটা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে এখনও এসে পৌঁছায় নি । আরও পড়ুনঃ আতঙ্কে রাজ্য সরকারী কর্মচারী, রাজ্যে কি জারি হবে ফিনান্সিয়াল ক্রাইসিস !
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ