Advertisement

UNLOCK-1: করোনা রুখতে গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, জেনে নিন এক নজরে

Advertisement

১লা জুন থেকে কেন্দ্র সরকার কন্টেইনমেন্ট জোনে লক ডাউন ও বাকি সব জায়গায় আনলক ১ জারি করেছে। ধীরে ধীরে স্বাভাবিক করার পথেই হাঁটছে কেন্দ্র। কিন্তু, বিদায় নেয়নি করোনা। এমন পরিস্থিতিতেও খুলছে শপিং মল, ধর্মীয় স্থান হোটেল, রেস্তোরাঁ, অফিস-সহ বিভিন্ন পাবলিক প্লেস। 

করোনা সংক্রমণ ঠেকাতে গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র। 


গাইডলাইনে বলা হয়েছে-- 
  •  অন্তত ৬ ফুট বা তার বেশি দূরত্ব বজায় রাখতে হবে।
  • ফেসকভার, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
  • বার বার সাবান বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। অন্তত ৪০ থেকে ৬০ সেকেন্ড।
  • হাঁচি বা কাশির সময় ঢাকতে হবে। টিস্যু পেপার রাখতে হবে। হাঁচির পর সেই টিস্যু পেপার ফেলে দিতে হবে।
  • শারীরিক সমস্যা হলেই জেলার সংশ্লিষ্ট হেল্পলাইনে ফোন করতে হবে।
  • রাস্তায় থুতু ফেলা পুরোপুরি নিষিদ্ধ।



Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ