করোনা আবহের জেরে দীর্ঘ দু মাসেরও বেশি সময় ধরে বন্ধ শপিং মল গুলি। আনলক ফেজ ১ এ শপিং মল খোলার ছাড় দিয়েছে কেন্দ্র। কনটেনমেন্ট জোনের বাইরে এলাকায় কেবল শপিং মল খোলা হবে। তবে, রয়েছে কিছু বিধি নিষেধ। এনিয়ে কেন্দ্র একটি নির্দেশিকা প্রকাশ করেছে।
নির্দেশ গুলি হল-
- প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিং ও হ্য়ান্ড স্য়ানিটাইজেশন বাধ্য়তামূলক।
- উপসর্গহীন ক্রেতারাই মলে ঢুকতে পারবেন।
- সকলকে ফেস কভার বা ফেস মাস্ক পরতে হবে। মলের মধ্য়ে সর্বদা মাস্ক পরে থাকতে হবে।
- করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার হিসেবে পোস্টার রাখতে হবে। অডিও-ভিডিও ক্লিপিংসও থাকবে।
- মলে দূরত্ববিধি বজায় রাখতে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে।
- বয়স্ক কর্মী, অন্তঃসত্ত্বা কর্মীদের বাড়তি সাবধানতা মেনে চলতে হবে।
- পার্কিং লটে দূরত্ববিধি মানতে হবে।
- ক্য়াফেটরিয়া, সমস্ত দোকানে দূরত্ববিধি মানতে হবে।
- লাইনে দাঁড়ালে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
- এসি-র তাপমাত্রা থাকতে হবে ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে।
- লিফটে যেন বেশি ভিড় না হয়।
- শপিং মলের মধ্য়ে সিনেমা হল বন্ধ থাকবে।
- বাচ্চাদের খেলার জায়গা বন্ধ থাকবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ