Latest News

6/recent/ticker-posts

Ad Code

Yuva Sathi online application: যুবসাথী প্রকল্পের আবেদন এবার অনলাইনেও! জানুন বিস্তারিত

Yuva Sathi online application: যুবসাথী প্রকল্পের আবেদন এবার অনলাইনেও! জানুন বিস্তারিত

যুবসাথী প্রকল্প, Yuva Sathi Scheme, West Bengal Yuva Sathi, অনলাইনে যুবসাথীর আবেদন, Yuva Sathi online application, Nabanna new update, Swanirbhar Bangla camp, WB Govt schemes, বেকার ভাতা

সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ (Yuva Sathi) প্রকল্পের আবেদন এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে বলে স্পষ্ট জানাল নবান্ন। শুরুতে জানানো হয়েছিল যে শুধুমাত্র রাজ্যজুড়ে আয়োজিত শিবিরের মাধ্যমেই অফলাইনে এই ফর্ম জমা নেওয়া হবে। তবে সম্প্রতি নবান্নের নতুন আপডেটে জানানো হয়েছে যে, যোগ্য প্রার্থীরা চাইলে রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনেও ফর্ম ও প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করতে পারবেন।

আগামী ১ এপ্রিল থেকেই অনুমোদিত প্রার্থীরা যুবসাথী প্রকল্পের আওতায় মাসিক ১৫০০ টাকা করে ভাতা পাবেন।

কীভাবে এবং কোথায় করবেন আবেদন?

অনলাইন আবেদন: নবান্নের ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করা যাবে।

অফলাইন আবেদন (শিবির): যারা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাদের জন্য ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে ‘স্বনির্ভর বাংলা’ (Swanirbhar Bangla) শিবির আয়োজিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (রবিবার ও ছুটির দিন বাদে) রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই শিবির চলবে।

লক্ষ্মীর ভান্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন? আপনিও কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন? জেনে নিন বিস্তারিত

আপনার নিকটবর্তী শিবিরটি কোথায় হচ্ছে, তা জানতে রাজ্য সরকারের পোর্টাল https://apas.wb.gov.in -এ গিয়ে ‘Find Your Camp’ অপশনে ক্লিক করে নিজের জেলা এবং বিধানসভা কেন্দ্র বেছে নিতে পারেন।

বাংলার যুবসাথী প্রকল্প: ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য 

কারা আবেদন করতে পারবেন?

  • আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বেকার হতে হবে।

আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন?

  • আধার কার্ড
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণপত্র হিসেবে)
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস (পাসবুকের প্রথম পাতার জেরক্স)
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code