Latest News

6/recent/ticker-posts

Ad Code

চার দফা দাবিতে কোচবিহার SBI ব্রাঞ্চে ডেপুটেশন কন্ট্র্যাক্টচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটির

চার দফা দাবিতে কোচবিহার SBI ব্রাঞ্চে ডেপুটেশন কন্ট্র্যাক্টচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটির

sbi


৮ ঘণ্টার বেশি কাজ করালে তার জন্য অতিরিক্ত বেতন দিতে হবে, অস্থায়ী কর্মীদের অকারণে বদলী করা যাবে না সহ চার দফা দাবিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোচবিহার শাখার ব্র্যাঞ্চ ম্যানেজারকে ডেপুটেশন দিল কন্ট্র্যাক্টচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি।

এদিন কোচবিহার শাখার ব্র্যাঞ্চ ম্যানেজেরকে দেওয়া স্মারকলিপিতে চারটি দাবির কথা উল্লেখ করেন ব্যাঙ্কের অস্থায়ী কর্মীরা। 



দাবি গুলির মধ্যে ছিল, এক, ৮ ঘণ্টার বেশি কাজ করালে তার জন্য অতিরিক্ত বেতন দিতে হবে, দুই, অস্থায়ী কর্মীদের অকারণে বদলী করা যাবে না, তিন, পশ্চিমবঙ্গ দোকান ও প্রতিষ্ঠান আইন ১৯৬৩ অনুসারে সমস্ত কর্মচারীদের ছুটি দেওয়া হবে (১৪ দিনের প্রিভিলেজ লিভ, ১০ দিনের ক্যাসুয়াল লিভ এবং ১৪ দিনের সিক লিভ বছরে অর্ধেক গড় বেতনে), চার, আলিপুরদুয়ারের হ্যামিল্টন শাখার সোমনাথ রায় নামে একজন কর্মচারীকে তার কাজ করার অনুমতি দেওয়া হয়নি। তাকে তার কাজ করার অনুমতি দিতে হবে। তাকে যে দিনগুলিতে কাজ করতে দেওয়া হয়নি সেই দিনের জন্য মজুরি দেওয়া হবে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code