টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা, রতন টাটার স্থলাভিসিক্ত হলেন কে?
টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা, রতন টাটার স্থলাভিসিক্ত হলেন তাঁর সৎ ভাই নোয়েল টাটা। ৯ অক্টোবর ৮৭ বছর বয়সে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন। ১০ই অক্টোবর রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর আজ ১১ই অক্টোবর রতন টাটার সৎভাই নোয়েলকেই এই পদের জন্য বেছে নিলেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা।
রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছরের নোয়েল। ‘স্যর রতন টাটা ট্রাস্ট’ ও ‘স্যর দোরাবজি টাটা ট্রাস্ট’-এর সদস্য হওয়ায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নোয়েল।
২০১৪ সালে ‘ট্রেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান হন নোয়েল। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ ছিলেন নোয়েল। এ ছাড়াও টাটা গোষ্ঠীর ‘টাটা স্টিল লিমিটেড’ ও ‘ভোল্টাস’-এর মতো সংস্থার বোর্ড সদস্য ছিলেন রতন টাটার সৎভাই। তাঁর তিন সন্তান রয়েছে। তাঁরা হলেন মায়া, নেভিল ও লিয়া। টাটা গোষ্ঠীর বিভিন্ন দাতব্য সংস্থার ট্রাস্টি সদস্য হিসাবে তাঁদের নামও রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ