Yuba Sathi 2026 : মমতার মাস্টারস্ট্রোক! প্রথম দিনেই ‘যুবসাথী’ প্রকল্পে রেকর্ড আবেদন
আবেদনের জন্য কী কী নথিপত্র লাগছে?
শিবিরে গিয়ে আবেদন করার জন্য যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি সঙ্গে রাখা বাধ্যতামূলক, সেগুলি হল:
- আধার কার্ড
- ভোটার কার্ড
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট
- ব্যাঙ্কের পাশবইয়ের প্রতিলিপি (জেরক্স)
- দু’কপি পাসপোর্ট সাইজ ছবি
শিবিরে আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নির্দিষ্ট অনলাইন পোর্টালে সেই সমস্ত তথ্য আপলোড করছেন। নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত যেন এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিভিন্ন জেলায় জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলররাও এই কাজে সাধারণ মানুষকে সাহায্য করছেন। প্রথম দিন কিছু শিবিরে অতিরিক্ত ভিড়ের জেরে হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হলে, তা সামাল দিতে অতিরিক্ত কর্মীও মোতায়েন করা হয়।
প্রথম দিনের এই বিপুল সাড়াই বুঝিয়ে দিচ্ছে, ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক- যুবসাথী রাজ্যের যুবসমাজের মধ্যে এক বড় প্রত্যাশা তৈরি করেছে। এখন প্রশাসনের মূল লক্ষ্য, দ্রুত ভেরিফিকেশন শেষ করে সফলভাবে প্রকল্পের বাস্তবায়ন করা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ