Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রান্তিক কৃষকদেরকে প্রাণীপালনে উৎসাহিত করতে প্রশিক্ষণ কর্মশালা কোচবিহার জেলা প্রাণীসম্পদ দপ্তর

প্রান্তিক কৃষকদেরকে প্রাণীপালনে উৎসাহিত করতে প্রশিক্ষণ কর্মশালা কোচবিহার জেলা প্রাণীসম্পদ দপ্তর

Coochbehar



প্রকৃতির খামখেয়ালিপনায় কৃষির সাথে যুক্ত কৃষকেরা মাঝে মাঝেই ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তাই প্রশাসনের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদেরকে প্রাণীপালনের বিষয়ে উৎসাহিত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে আজ কোচবিহার জেলা পরিষদের স্বামী বিবেকানন্দ অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হলো উদ্যোমীদের উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ কর্মশালা। 



কোচবিহার জেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ন্যাশনাল লাইভস্টক মিশনের অন্তর্ভুক্ত এই রিজিওনাল লেভেল ওয়ার্কশপে জেলার বিভিন্ন ব্লকের শতাধিক উদ্যোমী সহ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, ফারমার্স প্রোডিউসার কোম্পানির সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 



কর্মশালার শুভ সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা রায়, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ )সৌমেন দত্ত, জেলাপরিষদের প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ ধোনিরাম অধিকারী, নাবার্ড এর ডিডিএম জয়ন্ত থোকদার সহ বিশিষ্টজনেরা। কর্মশালায় প্রাণীসম্পদ দপ্তরের বিভিন্ন স্কিম নিয়ে বিশেষজ্ঞরা বিশদে আলোচনা করেন বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর মনোজ গোলদার। এরকম অনুষ্ঠানে থাকতে পেরে উদ্যোমীরাও খুশী হয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code