Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোট বাতিলের আবেদন করে হাইকোর্টে বিজেপির আরও এক পরাজিত প্রার্থী

ভোট বাতিলের আবেদন করে হাইকোর্টে বিজেপির আরও এক প্রার্থী 

Highcourt


নিজের কেন্দ্রের নির্বাচনী ফলে খুশি না হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রেখা পাত্র, হিরণ্ময় থেকে নীশিথ প্রামাণিক। এবার অরুপকান্তি দিগরও। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুপকান্তি দিগর ২০২৪ লোকসভা নির্বাচনের ফল নিয়ে অসন্তুষ্ট। নির্বাচন বাতিল চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। আদালতে ইলেকশন পিটিশন জমা করেছেন বলে খবর। ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মিতালী বাগের কাছে ছয় হাজার ভোটে হেরেছেন তিনি।

মঙ্গলবারই কোচবিহারের বিজেপি প্রার্থী তথা গত বারের সাংসদ নিশীথ প্রামাণিক ‘ইলেকশন পিটিশন’ দায়ের করেছেন। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র একই দাবি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।

বসিরহাট, ডায়মন্ড হারবার, ঘাটাল-সহ রাজ্যের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের ভোটের ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হওয়ার কথা আগেই জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code