মালয়েশিয়ার টুইন টাওয়ার এবার দেখা মিলবে কোচবিহারে
কোচবিহার :
এবার কোচবিহারেই মিলবে মালয়েশিয়ার টুইন টাওয়ার দর্শন। টাকাগাছ বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারের এবারের পুজোর থিম টুইন টাওয়ার। তাদের ৬৫ তম দুর্গোৎসবের খুঁটিপূজো অনুষ্ঠিত হল আজ সকালে। কোচবিহার শহর লাগোয়া টাকাগাছের এই পুজোর এবার বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা।
আয়োজকরা জানিয়েছেন, তারা মালয়েশিয়ার টুইন টাওয়ারের বদলে পুজো মন্ডপ তৈরি করবেন। যার উচ্চতা হবে প্রায় ১০০ ফুট। চন্দননগরের আলোকসজ্জা সহ অত্যাধুনিক লেজার লাইটের ব্যবস্থা থাকবে। এদিন খুঁটিপুজার পাশাপাশি এলাকার বাসিন্দারা শোভাযাত্রাও করেন।
পুজো কমিটির তরফে রাধাকৃষ্ণ ধর বলেছেন, পুজো উপলক্ষে সারা বছরই সামাজিক নানা কর্মকান্ড করা হচ্ছে। বিগ বাজেটের এই পুজোয় বহু সংখ্যক দর্শনার্থী এখানে আসবেন বলে আয়োজকদের দাবি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ