Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্দল প্রার্থীর দাদাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নির্দল প্রার্থীর দাদাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Dinhata news



সিতাই,দিনহাটা


কোনামুক্তায় নির্দল প্রার্থীর দাদাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সকাল এগারোটা নাগাদ যখন নির্দল প্রার্থী হামিদুল হকের দাদা জামেরুল হক বাড়ির বাইরে বের হন। তখন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তার উপর চড়াও হয় এবং ব্যাপক মারধর করে অভিযোগ। 



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গিতালদহ ফাঁড়ির পুলিশ। পুলিশ জামেরুল হককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জামেরুল দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।


উল্লেখ্য, এর আগে কোনামুক্তা গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান যখন দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় ওই একই গ্রামের নির্দল প্রার্থী হামিদুল হকের সমর্থকরা তাকে পথ আটকে বেধড়ক মারধর করে ও তার পায়ে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী আজিজুর রহমান।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code