Latest News

6/recent/ticker-posts

Ad Code

DA Case : ডিএ নিয়ে মুখ খুলুলেন রাজ্যের অর্থমন্ত্রী , সরকারী কর্মচারীদের জন্য বড় খবর

DA Case : ডিএ নিয়ে মুখ খুলুলেন রাজ্যের অর্থমন্ত্রী


chandrima


DA Case : ডিএ  (DA News) পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা ! কী ইঙ্গিত দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ! সাংবাদিক বৈঠকে তিনি জানান- ডিএ নিয়ে অবহেলা করা হচ্ছে এমন নয়। একটা গেল গেল রব তৈরি করা হচ্ছে। ডিএ (WB DA news) দেওয়া নিয়ে আমরা সংবেদনশীল। 

চন্দ্রিমা বলেন- আসলে কেন্দ্র অর্থনৈতিক অবরোধ করছে। ১লক্ষ ১৮ হাজার কোটি টাকা এখোনো কেন্দ্রের কাছে পাওনা। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের হক আছে। কিন্তু একটু তো কনসিডার করুন।


এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২০০৮ থেকে ৩৫ শতাংশ ডিএ (WB DA news)। খরচ হয়েছে ৮৪০০ কোটি টাকা। ২০১১-২০১৯ এ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সেটাকে বাড়িয়ে ৯০শতাংশ করে দিয়েছে। ১৯ সালে 6th পে কমিশনের সুপারিশ মানা হয়েছে‌। ডিএ ও বেসিকটা আলাদা করা হয়েছে। ডিএ (WB DA news) ও বেসিক মিলিয়ে ১২৫ শতাংশ সাথে বৃদ্ধি ৮.৭ শতাংশ। আমরা যেভাবে বৃদ্ধি করেছি এইভাবে কেন্দ্রের ডিএ করেছে কি !  

তিনি আরও বলেন- আমরা সমস্ত রাজ্য সরকারী কর্মীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী সর্বস্তরের কথা ভাবেন সেটা নিয়ে অন্যরকম বাতাবরণ তৈরি করে কোনো লাভ হবে না।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code