সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে মানুষের সেবায় দুয়ারে পৌঁছে দিয়েছিলেন। এবার গ্রামগঞ্জে মানুষের দুয়ারে পৌঁছে যাবেন সরকারি অফিসাররা। নবান্নে এই নিয়ে বৈঠক হয়েছে। এমনকী নতুন একটি ইউনিট তৈরি করা হয়েছে।
প্রতিটি জেলার প্রতিটি গ্রামের মানুষের বাড়িতে যাবে এই টিম বা ইউনিট। সেখানে গিয়ে সরকারি প্রকল্প পাচ্ছে কিনা মানুষ থেকে শুরু করে সমস্যার কথা জানবেন। তার ভিত্তিতে রিপোর্ট পেশ করবেন নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়।
আসলে, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। এমনকী একাধিকবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের এই দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন। বিরোধীরা তো সমালোচনা করেই চলেছেন।
তৃণমূল কংগ্রেস সরকার এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করতে মরিয়া। গ্রামেগঞ্জে সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষের নাগালের মধ্যে আসছে কি না, তা জানার জন্য মানুষের দুয়ারে পৌঁছনোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
নবান্ন একটি ইউনিট গঠন করেছে। তার নাম রাখা হয়েছে সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট। এই ইউনিটই সরকারি প্রকল্প সম্পর্কে মানুষের অভাব–অভিযোগ শুনতে চায় নবান্ন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ