Partha Chaterjee: আরও বিপাকে পার্থ! বিধানসভার সমস্ত কমিটি থেকে বাদ দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে
আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার সমস্ত কমিটি থেকে বাদ দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলার তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি। এরপরেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। চলে ইডির জেরা। পরে আরও একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। সব মিলিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকা। এমনকি কিছু সম্পত্তির খোঁজও পাওয়া গেছে জানা গেছে। উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ সোনা।
পার্থের গ্রেফতারের পরেই প্রবল সমালোচনায় পড়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মন্ত্রীত্ব থেকে পার্থকে সড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত পদ থেকেও সরানো হয় তাঁকে। এমনকি বরখস্ত করা হয় পার্থকে। এদিকে, এবার বিধানসভার সমস্ত কমিটি থেকে বাদ বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। ফলে আরও বেকায়দায় পড়লেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ