Latest News

6/recent/ticker-posts

Ad Code

Big Breaking - প্রাইমারি TET বা নিয়োগ সম্পর্কিত যে কোন অভিযোগ জানাতে পারবেন আপনিও

বিগ ব্রেকিং- প্রাইমারি TET বা নিয়োগ সম্পর্কিত যে কোন অভিযোগ জানাতে পারবেন আপনিও 


wbbpe logo



প্রাইমারি নিয়োগ (primary tet) সম্পর্কিত কোনো অভিযোগ, কোনো বেনিয়ম সম্পর্কে অভিযোগ জানানোর জন্য প্রাইমারি পর্ষদের ওয়েবসাইটে grivence পরিষেবা নিয়ে এলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।


এখানে অভিযোগ জানাতে পারবেন TET উত্তীর্ণরা । আগামী দিনেও যারা TET পাশ করবেন তাদের জন্যও এটা খোলা থাকবে। সুতরাং এই লিঙ্ক টি WBBPE র ওয়েবসাইটে সব সময় থাকছে।




সূত্রের খবর নিয়োগ সম্পর্কিত বা নিয়োগে বেনিয়ম সম্পর্কিত সব রকমের অভিযোগ জানানো যাবে। সাথে সাথে অভিযোগ খতিয়ে দেখে তার ফলাফল অর্থাৎ পর্ষদ কি ব্যবস্থা নিলো তাও ওই portal এ জানিয়ে দেবে পর্ষদ

https://wbbprimaryeducation.org/view/GrievanceCell.aspx ওয়েবসাইটে অভিযোগ জানাতে হবে। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, একজন গেজেটেড আধিকারিককে এই দায়িত্বে রাখা হয়েছে। অভিযোগের গুরুত্ব বুঝে শুনানিও হতে পারে।


এককথায় স্বচ্ছ ভাবমূর্তি তৈরির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এই নতুন প্রচেষ্টা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code