Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবহাওয়ার খবর - উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, জেনে নিন আগামী এক সপ্তাহের আবহাওয়ার সংবাদ

Weather News North Bengal - উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, জেনে নিন আগামী এক সপ্তাহের আবহাওয়ার সংবাদ 


Weather News North Bengal


ইতিমধ্যে  উত্তরবঙ্গ এবং সিকিম সন্নিহিত অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে । একইসাথে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সম্পূর্নরূপে বর্ষা  আজ ঢুকে পড়েছে। 

এরফলে 

  • আগামী 72 ঘণ্টায় উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলিতে ধস এবং নদীর জলস্ফীতি হতে পারে।
  • আগামী 72 ঘণ্টায় উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি জারি থাকবে।
আসুন দেখে নেই জেলাভিত্তিক আবহাওয়া খবর - 

কোচবিহার- আগামী ৪ ও ৫ জুন মাঝারি বৃষ্টি, ৬ ও ৭ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ও ৮ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।


আলিপুরদুয়ার- আগামী ৪, ৭ ও ৮ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ৫ ও ৬ জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


আরও পড়ুনঃ Zero Shadow Day: এক মহাজাগতিক ম্যাজিক, আগামীকাল মাটিতে পড়বে না আপনার ছায়া 


জলপাইগুড়ি- আগামী ৪ ও ৬ জুন মাঝারি বৃষ্টি, ৫, ৭ ও ৮ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।


উত্তর দিনাজপুর- আগামী ৪ জুন হালকা বৃষ্টি, ৫ থেকে ৮ জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে- দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালায় পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ ও সিকিম এবং উত্তর পূর্ব রাজ্য গুলিতে অগ্রসর হয়েছে। এই বছর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code