Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধূপগুড়ি পৌরসভা ও থানার উদ্যোগে ত্রাণ বন্টন শিবির

ধূপগুড়ি পৌরসভা ও থানার উদ্যোগে ত্রাণ বন্টন শিবির



করোনা আবহে দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে এবার ত্রাণ বন্টন শিবির ধূপগুড়ি পৌরসভার । বৃহস্পতিবার বেলা ২ টা নাগাদ এই শিবিরের শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপারসন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, প্রাক্তন বিধায়ক মিতালি রায়, অতিরিক্ত পুলিশ সুপার গ্ৰামীণ ওয়াংডেন ভুটিয়া, ডিএসটি ক্রাইম বিক্রমজিৎ লামা সহ অনেকে। এদিন মূলত করোনা আবহে কর্মহীন বেসরকারি পরিবহন কর্মীদের হাতে চাল, ডাল, তেল, সয়াবিন, বিস্কুট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ১০৫ জনের হাতে  তুলে দেওয়া হয়।


উল্লেখ্য করোনা আক্রান্তের সংখ্যা আটকাতে প্রথম থেকেই তৎপড় ছিল ধূপগুড়ি পৌরসভা। কখনো করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও সাহস যোগানো আবার কখনো শহরের বিভিন্ন এলাকা স্যানিটাইজ ও অসহায়দের পাশে দাঁড়ানো। সবসময় প্রসাশনিকভাবে মানুষের জন্য কাজ করছে ধূপগুড়ি পৌরসভা।



এছাড়াও এদিন পৌরসভা এলাকার ভবঘুরেদের জন্য একটি ভবনের শিলান্যাস করা হয়। পৌরসভা কার্যালয়ের পিছনেই এই ভবনটি হবে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code