কলকাতায় পুজো উদ্বোধনে এসে চরম বিতর্কে শাকিব, পেলেন খুনের হুমকি, গ্রেফতার যুবক
কলকাতায় পুজোর উদ্বোধনে এসে চরম বিতর্কে জড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তথা বিশ্বের এক নম্বর অল রাউন্ডার শাকিব অল হাসান। কালীপূজোর উদ্বোধন করায় প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে শাকিবকে খুনের হুমকি দেয় এক যুবক। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অনেকেই শাকিবের উপর রাগ উগড়ে দেন। মহসিন তালুকদার নামে সিলেটের এক যুবক কলকাতায় কালী পুজোর উদ্বোধন করতে যাওয়ায় সাকিব অল হাসানকে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যার কথা বলেন।
এদিকে, এই বিতর্কের জেরে দুঃখ প্রকাশ করেন তারকা ক্রিকেটার। পাশাপাশি তাঁর দাবি তিনি পুজো উদ্বোধনে আসেননি। শাকিবের বক্তব্য, "আমার কোনও ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। খবর কিংবা সামাজিক মাধ্যমে বলা হচ্ছে আমি নাকি পুজোর উদ্বোধন করতে গিয়েছিলাম। আমি কখনোই পুজো উদ্বোধনে করিনি বা উদ্বোধন করতে যাইনি।" তিনি এও তুলে ধরেন যে পুজোর উদ্বোধন করেছেন কলকাতা পুরসভার প্রশাসক ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম।
শাকিবকে কুপিয়ে খুন করার হুমকি দেওয়া যুবক মহসিন তালুকদারকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব। এই ঘটনায় সোমবার রাতেই সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার এসআই মাহবুব মোর্শেদ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ