তৃণমূল সরকার কৃষকদের পেটে লাথি মারছেন-এই সরকারের পাশে কোন কৃষক নেই- নিশীথ প্রামাণিক
কেন্দ্রের কিষান সম্মান নিধির ৬ হাজার টাকা দিতে দিচ্ছে না কৃষকদের, তৃণমূল সরকার এভাবে কৃষকদের পেটে লাথি মারছেন বলে আজ দিনহাটায় কৃষি বিলের সমর্থনে সংঘটিত বিরাট পদযাত্রায় জানালেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।
কৃষকরা যে স্বাধীনতার আনন্দ পেতে চেয়েছিলও তা কেন্দ্র সরকার বিল আকারে পাশ করেছে বলেও জানান তিনি। নিশীথ প্রামাণিক বলেন তৃণমূল সরকারের পাশে কোন কৃষক নেই।
প্রসঙ্গত ফসলের দাম,বিপণন,পণ্য পরিষেবা আইনের সংশোধন এবং চুক্তি চাষে কৃষকদের বাধ্য করানোর বিরুদ্ধে আজ ২৫শে সেপ্টেম্বর সারা দেশব্যাপী প্রতিরোধ দিবস পালন করে সারা ভারত কৃষক সমন্বয় কমিটি। আর তার পর থেকেই দেশ জুড়ে যখন বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদে সরব হয় ঠিক তখনই তার উত্তর দিতে পথে নামে বিজেপি। আজ দিনহাটায় মহামিছিলের মধ্যদিয়ে কৃষি বিলের সমর্থন জানানো হয়।
আজকের মিছিল বিষয়ে কি বললেন নিশীথ প্রামাণিক, শুনে নেন-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ