Latest News

6/recent/ticker-posts

Ad Code

বন্ধ হয়ে গেলো নকশালবাড়ির লালপুল বাঁধের ভ্রমণ

বন্ধ হয়ে গেলো নকশালবাড়ির লালপুল বাঁধের ভ্রমণ 


সুজাতা ঘোষ , বাগডোগরা :


নকশালবাড়ির লালপুল বাঁধ এই মুহূর্তে শিলিগুড়িবাসীর কাছে এককথায় 'গরিবের ওয়াটার পার্ক ' বলেই পরিচিত। কিন্তু সেই ওয়াটার পার্ক এবার বন্ধ হয়ে গেল স্থানীয় পঞ্চায়েত সদস্য ও এলাকাবাসীর অভিযোগের কারণে। 

স্থানীয়দের অভিযোগ  বহিরাগত ও স্থানীয় যুবক-যুবতীরা এখানে এসে ভিড় জমায় ; ঘোরাফেরা করার নামে বাঁধে চলে মদ্যপান, ঝগড়া ও মারপিট। 

জানা গেছে স্থানীয়রা এর আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে নকশালবাড়ি পুলিশও কয়েকবার বাঁধে গিয়ে এসবের বিরুদ্ধে অভিযান চালায় । কিন্তু তাতে কাজ না হওয়ায় আবারও স্থানীয়রা অভিযোগ জানালে পুলিশ প্রশাসন এবারে কড়া পদক্ষেপ গ্রহণ করে । 

পুলিশ কর্তৃপক্ষ জানায় -  প্রতিনিয়ত সেখানে গিয়ে অভিযান চালানো হবে । নিষেধ করার পরেও যদি মানুষ বাঁধে গিয়ে ভিড় জমায় তাহলে ধৃতদের বিরুদ্ধে শাস্তি ও জরিমানা করা হবে ।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code