Khushi Mukherjee: ক্যামেরার সামনে বেসামাল বঙ্গকন্যা খুশি! অন্তর্বাস ছাড়া রাস্তায় বেরোতেই তুলোধোনা করলেন রাখি-পুনম
কখনও অন্তর্বাস ছাড়া, কখনও বা নিতম্ব খোলা পোশাক! মুম্বইয়ের রাস্তায় প্রায়শই খোলামেলা পোশাকে বেরিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন 'স্প্লিটস ভিলা' খ্যাত মডেল-অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রায় তাঁর এমন একটি দুঃসাহসী 'পোশাক স্টান্ট' ঘিরেই ফের নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। তবে এবার শুধু নেটিজেনরাই নন, খুশির এহেন কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ মুম্বইয়ের দুই বিতর্কিত কুইন— রাখি সাওয়ান্ত এবং পুনম পাণ্ডে!
সম্প্রতি বান্দ্রার একটি ক্যাফের বাইরে পাপারাৎজিদের লেন্সবন্দি হন খুশি। তাঁর পরনে ছিল একটি কালো রঙের লং হাই-স্লিট ড্রেস। নেটিজেনদের একাংশ এই পোশাকটিকে 'সুপারম্যানের উড়ান পোশাক' বলেও কটাক্ষ করেছেন। হাঁটতে গিয়ে হাওয়ায় সেই পোশাক উড়তেই ঘটে বিপত্তি! অন্তর্বাস না থাকায় ক্যামেরার সামনেই তাঁর শরীরের গোপনাঙ্গ উন্মুক্ত হয়ে পড়ে। তবে এই ঘটনায় বিন্দুমাত্র অপ্রস্তুত হননি মুম্বইনিবাসী এই বঙ্গকন্যা। বরং নিজের শরীরী বাঁক ক্যামেরায় ধরা পড়ার পর, তিনি অবলীলায় পাপারাৎজিদের তাঁর পিছু নিতে বলেন।
খুশির এই বোল্ড সাজপোশাক দেখে হতবাক খোদ রাখি সাওয়ান্ত। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, "এই মেয়েটি কে, যে স্বল্পবাসে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে? এরা নিজেদের শরীর দেখাতেই অভ্যস্ত। রোজ ফোন খুললেই এরকম মেয়েদের ছবি-ভিডিও দেখতে পাই।" এখানেই না থেমে রাখি আরও বলেন, "আমি কখনও অশ্লীলতা ছড়াইনি। আমার ট্যালেন্ট আছে। সবথেকে বড় কথা, ছোট ছোট বাচ্চারা তোমাকে এভাবে দেখছে..."। যদিও রাখির এই মন্তব্যের পর নেটিজেনদের অনেকেই 'চালুনি করে ছুঁচের বিচার' বলে তাঁকেই পালটা কটাক্ষ করেছেন।
যে পুনম পাণ্ডে কিছুদিন আগে জরায়ুর ক্যানসার নিয়ে সচেতনতা প্রচার করতে গিয়ে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে মারাত্মক বিতর্কে জড়িয়েছিলেন, সেই তিনিও খুশিকে নীতিবাক্য শোনাতে পিছপা হননি। পুনমের মন্তব্য, "কোথায় কী পরব, সেটা আমাদের বুঝতে হয়। রাস্তায় বেরোলে স্কুলের বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক মানুষেরাও দেখেন। এটা ভারত, সেকথা ভুলে গেলে চলবে না! রাস্তায় এভাবে না বেরিয়ে যা করার বাড়িতে বা নিজের সোশ্যাল মিডিয়া পেজে করুন। এরকম অর্ধ-নগ্ন হয়ে রাস্তায় বেরোলে সভ্য সমাজকে উত্যক্ত করা হয়।"
খুশি মুখোপাধ্যায় আদতে কলকাতার মেয়ে। পড়াশোনার সূত্রেই তাঁর মুম্বই পাড়ি দেওয়া এবং সেখানেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচয়। বেশ কিছু ধারাবাহিক এবং সিনেমায় ছোটখাটো পার্শ্বচরিত্রে অভিনয় করলেও, তিনি মূলত পরিচিতি পান রিয়ালিটি শো ‘স্প্লিটস ভিলা’-র দৌলতে। এর আগেও একাধিকবার প্যান্টি ছাড়া কোমর পর্যন্ত চেরা পোশাক পরে বেরিয়ে ফটোশিকারিদের লেন্সবন্দি হয়েছিলেন তিনি। তীব্র সমালোচনা সত্ত্বেও, খুশি কিন্তু নিজের ছন্দে, নিজের শর্তেই 'খুশি' রয়েছেন!
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ