Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাবরি মসজিদ ধ্বংস মামলায় বেকসুর খালাস আদবানীসহ ৩২ অভিযুক্ত




বাবরি মসজিদ ধ্বংস মামলায় বেকসুর খালাস আদবানীসহ ৩২ অভিযুক্ত 




আজ লখনউয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় শোনানো হল। বাবরি মসজিদ ধ্বংস মামলায় ৩২ জন অভিযুক্তকেই বেকসুর খালাস দিল আদালত। 




প্রায় তিন দশক ধরে চলেছে এই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতী। বিশেষ সিবিআই আদালতের নির্দেশ মতো আজ অভিযুক্ত ৩২ জনই হাজির ছিলেন আদালতে। ২৬ জন সশরীরে আদালতে হাজির হন। ভিডিয়ো কনফারেন্সে হাজিরা দেন উমা ভারতী, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, সতীশ প্রধান ও মহন্ত নৃত্য গোপাল দাস।




বিচারক জানায়, আচমকাই ঘটেছে এই ঘটনা, পূর্ব-পরিকল্পিত ছিল না। ভিড়ের ফলে ঘটেছে এই ঘটনা বলেও জানায় বিচারক। অভিযুক্তদের বিরুদ্ধে জোরাল সাক্ষ্য বলে কিছু নেই, বলে জানিয়ে দেন বিচারক। বাবরি ধ্বংসের ভিডিও ছবি বিকৃত করা হয়েছে বলেও জানান বিচারক। তিনি বলেন, ‘যে ছবি তোলা হয়েছে, তার নেগেটিভ নেই সিবিআই-এর কাছে।’ 



রায়ের পরেই কোর্ট জুড়ে জয় শ্রীরাম ধ্বনি। এদিকে, রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার কথা ঘোষণা মুসলিম পার্সোনাল ল বোর্ডের। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code