Latest News

6/recent/ticker-posts

Ad Code

মৃদু ও মাঝারি উপসর্গে করোনা চিকিৎসায় ২টি ওষুধের সংমিশ্রণের সুপারিশ রাজ্যের

  • মৃদু ও মাঝারি উপসর্গের করোনা রোগীদের ক্ষেত্রে দুটি ওষুধের সংমিশ্রণ ব্যবহারের সুপারিশ
  • প্রথমে একদিন, এরপর সাতদিনের মাথায়, তারপর টানা একমাস ধরে খেয়ে যেতে হবে।
  • হাফ কাপ দুধ বা হাফ কাপ মাখনের সঙ্গে ওষুধ খেতে হবে।

মৃদু ও মাঝারি উপসর্গে করোনা চিকিৎসায় ২টি ওষুধের সংমিশ্রণের সুপারিশ রাজ্যের




করোনা সংক্রমণ অব্যাহত। রাজ্যে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজার ছুঁইছুঁই। এমন পরিস্থিতিতে মৃদু ও মাঝারি উপসর্গের করোনা রোগীর চিকিৎসায় দুটি ওষুধের মিশ্রণ ব্যবহার করার অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতরের প্রোটোকল মনিটরিং টিম।



আইভামেকটিন ও ডসিসাইক্লিন এই দুই ওষুধের মিশ্রণ ব্যবহারের সুপারিশ করা হয়েছে অ্যাডভাইসরিতে। মৃদু ও মাঝারি উপসর্গের করোনা রোগীদের পাশাপাশি আক্রান্তদের পরিবারের সুস্থ সদস্য এবং যাঁরা ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করছেন, তাঁদের জন্য আইভামেকটিন ব্যবহার করা যেতে পারে।



অ্যাডভাইসরি অনুসারে এই ওষুধ প্রথমে একদিন, এরপর সাতদিনের মাথায়, তারপর টানা একমাস ধরে হাফ কাপ দুধ বা হাফ কাপ মাখনের সঙ্গে খেতে হবে।



আইভামেকটিন যাদের দেওয়া হচ্ছে তাঁদের ক্ষেত্রে চিকিৎসা সম্পর্কিত সমস্ত তথ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়মিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে অ্যাডভাইসরিতে।তবে প্রোটোকল মনিটরিং টিমের অভিমত আইভামেকটিন ও হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ একসঙ্গে খাওয়ার প্রয়োজন নেই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code