Latest News

6/recent/ticker-posts

Ad Code

মিড ডে মিল সামগ্রী সরবরাহে চরম ব্যর্থ দিনহাটা ব্লক ২ প্রশাসন



সারাদেশে চলছে করোনা মহামারী পিছিয়ে নেই আমাদের রাজ্যও l যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছে কেন্দ্র থেকে রাজ্য সরকার l শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি ঘোষণা মত ৩১ শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে, পরিস্থিতি স্বাভাবিক না হলে এর মেয়াদ বাড়তে পারে l এদিকে নুতন করে আজ থেকে ফের কন্টেইনমেন্ট জোন গুলোতে লক ডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার l


শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকলেও সরকার বিভিন্ন দফায় ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের আওতায় খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে l সেই ঘোষণা মত গতকাল থেকে চাল, ডাল, আলু ও স্যানিটাইজার সরবরাহের দিন ধার্য্য ছিল l কিন্তু দিনহাটা ব্লক ২ প্রশাসন থেকে এখনো পর্যন্ত অধিকাংশ স্কুলে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পারে নি l এই নিয়ে অভিভাবক ও শিক্ষক মহলে চরম অসন্তোষ দেখা দিয়েছে l


দিনহাটা ব্লক ২ এর অধিনস্থ স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেন সরকারি ঘোষণা মত ৬ ই জুলাই থেকে তাঁরা স্কুলে অপেক্ষায় আছেন খাদ্য সামগ্রী স্কুলে পৌঁছবে কিন্তু ৯ ই জুলাই দুপুর পর্যন্ত অধিকাংশ স্কুলে খাদ্য সামগ্রী সরবরাহ হয়নি l


অভিভাবকদের মধ্যেও চরম অসন্তোষ দেখা দিয়েছে তাঁদের অভিযোগ দুইদিন ধরে স্কুলে এসে ফিরে যাচ্ছি খাদ্য সামগ্রী ছাড়াই l


এদিকে দিনহাটা ২ নং বিডিও এর চলভাষে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি জানান, বৃষ্টির জন্য বিভিন্ন স্কুলে খাদ্য সামগ্রী আমরা পৌঁছাতে পারিনি। দেরি হলেও আজ সব স্কুলে পৌঁছে যাবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code