Latest News

6/recent/ticker-posts

Ad Code

নদীর ভাঙ্গন প্রতিরোধে নদীর গতিপথ পরিবর্তন


কাজল দে, ধূপগুড়ী: অবশেষে আংরাভাসা নদীর ভাঙন রোধে উদ্যোগী হল সেচ দপ্তর। কিছুদিন আগে হয়ে যাওয়া ভারী বৃষ্টিতে জলস্ফীতি দেখা দিয়েছিল আংরাভাষা নদীতে, আর সেই নদীতে তলিয়ে যায় গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনের পরপর দশটি বাড়ি। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে অন্যত্র সরে যান। এমনকি এখনও বেশ কয়েকটি বাড়ির অর্ধেকটা নদীগর্ভে চলে গিয়েছে এবং কিছুটা ঝুলে রয়েছে। যেকোনো সময়ে ফের ভারী বৃষ্টি হলে নদীর জলস্ফীতি দেখা দিলে সেই বাড়িগুলি নদীগর্ভে চলে যাবে।তাই আতঙ্কে ঘুম উড়ে গিয়েছিলো চা শ্রমিকদের। 

নদীর ভাঙন আটকাবার দাবিতে দফায় দফায় রাস্তা অবরোধ করতেও দেখা যায় চা শ্রমিকদের। অবশেষে গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনের ভাঙন রোধে উদ্যোগ গ্রহণ করেছে সেচ দপ্তর। আজ থেকে নদীর ভাঙন আটকাতে নদীগর্ভে কাজ শুরু করেছে সেচ দপ্তর। আর্থ রিমুভার মেশিন দিয়ে নদীর গতিপথ পরিবর্তনের জন্য কাজ শুরু করা হয়েছে। এমনকি  বড় বড় পাথর আনা শুরু হয়েছে নদীর পাড় বাঁধাই করবার জন্য। যাতে নতুন করে ভাঙন না দেখা দেয়। যাতে আর নতুন করে নদীতে ভাঙন তৈরি না হয় তাই গতিপথ পরিবর্তন করে তাকে অন্যত্র দিয়ে জলের স্রোত থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি এলাকার বাসিন্দাদের মধ্যে। 



তবে ডুয়ার্সের আকাশে এখনো কালো মেঘ রয়েছে পুনরায় বৃষ্টি শুরু হলে নদীতে আবার ভাঙ্গন শুরু হবে সেই আতঙ্কেই রয়েছেন শ্রমিকরা। তাই অনেকেই ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যেতে শুরু করেছেন। চা বাগানের বাসিন্দা এবং জনপ্রতিনিধিরা চাইছেন স্থায়ীভাবে বাধ তৈরি করা হোক মধ্যে যাতে আর কখনো ভাঙ্গনের ফলে নদীগর্ভে যাতে কোনো শ্রমিক আবার চলে না যায়।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code