মা আসছে ...

আজ সকাল ন'টা থেকে ৩০শে জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা


সুজাতা ঘোষ , বাগডোগরা :
করোনা সংক্রমণ আটকাতে গত এক সপ্তাহ ধরে শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডে চলছে লকডাউন। আবার শিলিগুড়ি শহরের অধীনস্থ একটি জনবহুল এলাকা শিবমন্দির । শিলিগুড়ি শহরের পাশাপাশি এখানেও ক্রমশ বেড়ে চলছিল করোনা আক্রান্তের সংখ্যা । 

সাধারণ মানুষকে এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচাতে বিভিন্ন এলাকা 'কনটেনমেন্ট জোন' হিসেবে ঘোষণা করার জন্য মাটিগাড়া বিডিও-কে বার বার আবেদন জানিয়েছেন আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ পাল।


পঞ্চায়েত প্রধান অভিজিৎ পালের দাবি মেনেই আজ সকাল ন'টা থেকে শিবমন্দিরের গজেনমোড় থেকে শিবমন্দির বাজার , উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট, মাটিগাড়া ব্লক, দেওনিয়া মোড় থেকে মেডিকেল মোড় এবং নরসিংহ বিদ্যাপীঠ থেকে হালেরমাথা পর্যন্ত 'কনটেনমেন্ট জোন' করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ৩০শে জুলাই পর্যন্ত । 

লকডাউন সফল করতে আজ সকাল থেকেই মাটিগাড়া থানার পুলিশ পঞ্চায়েত প্রধান ও কর্মীরা শিবমন্দিরবাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in