Paytm গ্রাহকরা এখন গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন পেটিএম এর মাধ্যমে খুব সহজেই। আপাতত HP এবং Indane Gas Cylinder বুকিং করা যাচ্ছে। গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বর, গ্যাস এজেন্সির নাম দিয়ে খুব সহজেই বাড়িতে বসেই গ্যাস বুকিং করতে পারবেন।
পেটিএম অ্যাপ খুলে পেটিএম পরিষেবাগুলির মধ্যে প্রথম স্ক্রিনেই “Book a Cylinder” অপশন পেয়ে যাবেন - সেখানে ক্লিক করুন।
এবারে আপনার গ্যাস প্রোভাইডার (যেমন HP / Indane) সিলেক্ট করুন- আপাতত এই দুই কোম্পানির নাম স্বতস্ফুর্ত ভাবে আসছে- অর্থাৎ এই দুই কোম্পানির গ্রাহকেরাই আপাতত এই সুবিধা পাবে। তারপরই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর (ইন্ডেন গ্যাস এর ক্ষেত্রে LPG আইডি ব্যবহার করা যেতে পারে) লিখে প্রসিড অপশনে ক্লিক করুন।
গ্যাস কানেকশন যে নামে আছে সেটি মিলিয়ে নেবেন এবং “Proceed to Book Cylinder” অপশনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন। পেটিএম ওয়ালেট, ডেবিট / ক্রেডিট কার্ড, ও নেটব্যাংকিং এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং এর টাকা মেটাতে পারবেন।
পেটিএমের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করলে, গ্যাস এর সাবসিডি পেতে অসুবিধা হবে না, যেমন ভাবে সাবসিডি যে একাউন্টে গ্রাহকরা পেতেন তেমনই পাবেন বলে পেটিএম সূত্রে জানা গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ