![]() |
| pic source: inside edition |
করোনাভাইরাসের সংখ্যা দেশে যত বাড়ছে, ততই বৃদ্ধি পাচ্ছে মাস্ক ও স্যানিটাইজার্সের চাহিদা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে জোগান কমার ফলে বাড়ছে দাম। এই সুযোগেই রমরমিয়ে চলছে কালোবাজারি। কিন্তু অন্য পথে হাটল কেরল। এক ওষুধের দোকানের মালিক মাত্র ২ টাকায় মাস্ক বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নজির গড়েছেন।
কেরলের কোচি শহরে পাচালাম এলাকার একটি সার্জিকাল স্টোরের মালিক সিদ্ধান্ত নেন, তিনি মাত্র ২ টাকা দরে মাস্ক বিক্রি করবেন। এই সিদ্ধান্তের ফলে, গত ২ দিনে তাঁর দোকান থেকে ৫ হাজার মাস্ক বিক্রি হয়েছে।
দোকানের মালিক নাদীম জানান, মূলত তাঁরা সাধারণ শ্রেণি বিশেষ করে, হাসপাতাল কর্মী ও পড়ুয়াদের এই মাস্ক বিক্রি করছেন।
করোনা মোকাবিলায় আগামী ১০০ দিনের জন্য ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার্সকে অত্যাবশ্যক পণ্য হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। দেশের মানুষ এখন করোনা থেকে বাঁচতে মাস্ক, স্যালিটাইজার ব্যবহার করছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us