Latest News

6/recent/ticker-posts

Ad Code

টেনিসকে বিদায় জানালেন মারিয়া শারাপোভা



পাঁচ বারের গ্র্যান্ডস্লাম জয়ী মারিয়া শারাপোভা বুধবার টেনিস থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন। মারিয়া লিখেছেন, "টেনিস... তোমায় গুডবাই জানাচ্ছি। ২৮ বছর ও পাঁচটা গ্র্যান্ডস্লাম পদকের পরে, আমি অন্য এক শৃঙ্গ জয়ের জন্য তৈরি।"

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জেতেন শারাপোভা। তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই রেকর্ড গড়েন তিনি। ২০০৫ সালে তিনি মহিলাদের টেনিসে এক নম্বর হন ও পরের বছর ইউএস ওপেন জেতেন। এরপরই ২০০৭ সালে কাঁধের চোটের জন্য সর্কিটে অনিয়মিত হয়ে পড়েন শারাপোভা। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর ফের চোট ভোগাতে শুরু করে তাঁকে। 
 
২০১২ সালে ফরাসি ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ডস্লাম বৃত্ত পূর্ণ করেন শারাপোভা। ২০১৪ সালে শেষবার ফরাসি ওপেন জেতেন তিনি। ২০১৬-র অস্ট্রেলিয়ান ওপেনে ড্রাগ টেস্টে ফেল করে ১৫ মাসের জন্য নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। তার পরও ফিরে এসেছিলেন তিনি। যদিও নির্বাসন কাটিয়ে ফিরে এসে খুব একটা সাফল্য পাননি। 
 
১৯ বছর টেনিসে কাটানো এবং পাঁচটি গ্র্যান্ডস্লাম টাইটেলের পর এবার নতুনের পথে হাঁটতে তৈরি বলে টুইট করে জানিয়েছেন এই তারকা টেনিস প্লেয়ার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code