দেশের রাজধানী জ্বলছে । হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা, আহত প্রায় দুই শতাধিক। দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ - বিক্ষোভ সেইসাথে সম্প্রীতির বার্তা। এরইমধ্যে প্রতিবাদের আঁচ দেখা গেলো বাংলাদেশও। গতকাল বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর পক্ষ থেকে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সংঘটিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা দিল্লির এই সাম্প্রদায়িক হিংসার তীব্র নিন্দা করেন। গতকালের এই মিছিলে মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করেও স্লোগান দেওয়া হয় বলে জানানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us