Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক্ষ্মীর ভাণ্ডার থেকে ডিএ,প্যারাটিচার, সিভিক থেকে আশা কর্মী, —বাজেটে কার কত টাকা বাড়ল? রইল বিস্তারিত তালিকা

লক্ষ্মীর ভাণ্ডার থেকে ডিএ,প্যারাটিচার, সিভিক থেকে আশা কর্মী, —বাজেটে কার কত টাকা বাড়ল? রইল বিস্তারিত তালিকা

West Bengal Budget 2026, Lakshmir Bhandar increase, 4 percent DA Hike, Civic Volunteer Salary Hike, ASHA Worker Salary, Banglar Yuba Sathi Scheme, Anganwadi Worker Salary, Saptam Pay Commission West Bengal, Chandrima Bhattacharya, রাজ্য বাজেট ২০২৬, লক্ষ্মীর ভাণ্ডার, সপ্তম পে কমিশন, বাংলা যুব সাথী


নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এই বাজেটেই কার্যত কল্পতরু রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরকারি কর্মীদের ডিএ, সিভিক ভলান্টিয়ার থেকে আশা কর্মী—সকলের জন্যই বড়সড় আর্থিক ঘোষণার সাক্ষী থাকল রাজ্যবাসী। এক নজরে দেখে নেওয়া যাক, এবারের বাজেটে কার পকেটে কত টাকা এল।

১. লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি: বাংলার মা-বোনেদের জন্য সবথেকে বড় সুখবর। 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে মাসিক অনুদান ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। জেনারেল এবং তফশিলি জাতি-উপজাতি—উভয় বিভাগেই এই টাকা বাড়ছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারি মাস থেকেই এই বর্ধিত টাকা কার্যকর হবে।

২. সরকারি কর্মীদের ডিএ ও পে-কমিশন: রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে ৪ শতাংশ মহার্ঘভাতা (DA) বাড়ানোর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, সরকারি কর্মীদের জন্য সপ্তম পে-কমিশন (7th Pay Commission) গঠনের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী, যা কর্মীদের জন্য বড় স্বস্তির খবর।

৩. সিভিক ও গ্রিন পুলিশ: রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধি করা হলো। এর জন্য বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৪. আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী: স্বাস্থ্য ও শিশু বিকাশে যুক্ত কর্মীদের জন্যও সুখবর:

আশা কর্মী: মাসিক ভাতা ১০০০ টাকা বাড়ল।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা: মাসিক ভাতা ১০০০ টাকা বাড়ল।

পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

৫. শিক্ষাবন্ধু ও প্যারা টিচার: শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের মুখেও হাসি ফুটেছে। প্যারা টিচার এবং শিক্ষাবন্ধুদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

৬. নতুন প্রকল্প: 'বাংলার যুব সাথী' -বেকার যুবক-যুবতীদের জন্য 'বাংলার যুব সাথী' নামে এক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

যোগ্যতা: ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।
সুবিধা: মাসে ১৫০০ টাকা করে ভাতা পাওয়া যাবে। সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা মিলবে।

সরকার পুনরায় ক্ষমতায় ফিরলে আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে।

৭. ১০০ দিনের কাজ ও গিগ ওয়ার্কার:

  • কেন্দ্রের বঞ্চনার জবাবে রাজ্যের নিজস্ব তহবিলে ১০০ দিনের কাজের জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • অনলাইন ডেলিভারি বয় বা 'গিগ ওয়ার্কার'দের এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো।

সব মিলিয়ে, লোকসভা ভোটের আগে এই অন্তর্বর্তী বাজেটে সমাজের সর্বস্তরের মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার লক্ষে একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করল রাজ্য সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code