West Bengal Budget 2026: রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘভাতা ঘোষণা, কার্যকর এপ্রিল থেকে
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য বাজেটে (West Bengal Budget 2026) মিলল সুখবর। রাজ্যের অর্থ দপ্তরের বাজেট ঘোষণায় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ অতিরিক্ত মহার্ঘভাতা (DA) প্রদানের কথা জানানো হয়েছে। আগামী এপ্রিল মাস থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে।
এদিন বিধানসভায় বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানান, রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কর্মীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ৪ শতাংশ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের বেতনের অঙ্কে কিছুটা হলেও সুরাহা হবে।
রাজ্য সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীরা। শুধু কর্মরতরাই নন, অবসরপ্রাপ্ত কর্মীরাও এপ্রিল মাস থেকে বর্ধিত হারে পেনশন পাবেন।
বাজেট বক্তৃতায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নতুন হার কার্যকর হবে ১লা এপ্রিল থেকে। অর্থাৎ, এপ্রিল মাসের বেতনের সঙ্গেই যুক্ত হয়ে আসবে এই বর্ধিত ৪ শতাংশ ডিএ। সামনেই নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে, আর তার গোড়াতেই এই ঘোষণা কর্মীদের কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মী সংগঠনগুলির একাংশ এখনও মনে করছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক এখনও অনেকটাই রয়ে গেল। তবে মূল্যবৃদ্ধির বাজারে এই ৪ শতাংশ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ কর্মীদের একাংশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ