Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাজেটে বড় ঘোষনা! বাড়লো সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের বেতন

বাজেটে বড় ঘোষনা! বাড়লো সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের বেতন

Civic


সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। তাঁদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বেতন বৃদ্ধির জন্য মোট ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 


রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই তাঁদের বেতন বৃদ্ধির দাবি উঠছিল। আজ রাজ্য বাজেটে বাড়ানো হলো সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের বেতন।


আজ  দুপুর ২.৩০টের সময়ে  রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর বাজেটের দিকেই নজর ছিল সকলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেটে যে বড় ঘোষনা আসতে চলেছে তা আগেই আন্দাজ করেছিল সম মহল। আর তাই হল। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code