বাজেটে বড় ঘোষনা! বাড়লো সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের বেতন
সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। তাঁদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বেতন বৃদ্ধির জন্য মোট ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই তাঁদের বেতন বৃদ্ধির দাবি উঠছিল। আজ রাজ্য বাজেটে বাড়ানো হলো সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের বেতন।
আজ দুপুর ২.৩০টের সময়ে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর বাজেটের দিকেই নজর ছিল সকলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেটে যে বড় ঘোষনা আসতে চলেছে তা আগেই আন্দাজ করেছিল সম মহল। আর তাই হল।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊