Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষনা, বাড়লো বেতন

রাজ্য বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষনা, বাড়লো বেতন




রাজ্য বাজেটে আশা কর্মী ও অঙ্গনোয়ারি কর্মীদের জন্য বড় ঘোষনা, বাড়লো বেতন। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা। আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল। স্বাভাবিকভাবেই এই ঘোষনার পর কিছুটা খুশি আশা ও অঙ্গনোয়ারি কর্মীরা। 



কর্মরত অবস্থায় মৃত্যুতে আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হল। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার। 


আজ পেশ হল রাজ্য বাজেট। দুপুর ২.৩০টের সময়ে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যাশা ছিলই। ঘটলও তাই। ২০২৬ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের শেষ বাজেটে থাকলো একাধিক বড় ঘোষনা। এদিকে শিক্ষাবন্ধুদেরও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হল। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code