শিবমন্দির, শিলিগুড়ি, সংবাদ একলব্য: পদ্মশ্রী অধ্যাপক (ড:) মহেন্দ্রনাথ রায়, এফ আর এস সি (লন্ডন), কে স্বর্গীয় বিনয় কৃষ্ণ দত্ত সম্মাননা-২০২৬ প্রদানের মাধ্যমে সংবর্ধিত করছেন উনার দুই কৃতি ছাত্র। বিশিষ্ট ভারতীয় বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী তথা শিক্ষারত্ন ডঃ আশুতোষ দত্ত, সহকারী প্রধান শিক্ষক আমবাড়ি ধনীরাম হাই স্কুল (উচ্চ মাধ্যমিক), ২ নং ব্লক কোচবিহার এবং অতিথি অধ্যাপক উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ী, কোচবিহার ও ড: রাজা ঘোষ, বিভাগীয় প্রধান তথা সহকারী অধ্যাপক, শ্রীপৎ সিং কলেজ জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ।
পদ্মশ্রী অধ্যাপক (ড:) মহেন্দ্রনাথ রায়, এফ আর এস সি (লন্ডন)
অধ্যাপক ড: মহেন্দ্র নাথ রায় উনি প্রখ্যাত বিশ্ববন্দিত রসায়ন বিজ্ঞানী। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, বর্তমানে (বিজ্ঞান, কলা, কমার্স, আইন) বিভাগের ডিন। ২০১৮ সালে উনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, তারপর পেয়েছেন বঙ্গভূষণ পুরস্কার এবং ২০২৬-এ ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। রসায়ন বিষয়ে অনুসন্ধান মূলক কাজের জন্য এফআরএসসি (লন্ডন) পেয়েছেন তিনি। এছাড়া উনি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু সম্মানে সম্মানিত হয়েছেন।
পদ্মশ্রী অধ্যাপক (ড:) মহেন্দ্রনাথ রায়কে সম্মাননা প্রদান
পদ্মশ্রী অধ্যাপক (ড:) মহেন্দ্রনাথ রায়, এফ আর এস সি (লন্ডন), কে স্বর্গীয় বিনয় কৃষ্ণ দত্ত সম্মাননা-২০২৬ প্রদানের মাধ্যমে সংবর্ধিত করছেন উনার দুই কৃতি ছাত্র। ডক্টর দত্ত এবং ডক্টর ঘোষ পদ্মশ্রী অধ্যাপক তথা বিশ্ববন্দিত রসায়ন বিজ্ঞানীর হাতে তুলে দেন একটি নিম গাছ ও কিছু মিষ্টি। এছাড়া উনাকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন এবং একটি ফুলের স্তবক-ও দেওয়া হয়।
পদ্মশ্রী অধ্যাপক (ড:) মহেন্দ্রনাথ রায়কে তাঁর দুই ছাত্রের এই সম্মাননা প্রদান বেশ প্রশংসা কুড়োচ্ছে। বিশিষ্টজনেরা এই মুহুর্তকে গুরু-শিষ্যের মিলনমেলা বলে অভিহিত করছেন। বিশিষ্টজনদের কথায়, অধ্যাপক মহেন্দ্রনাথ রায় কেবল একজন বিজ্ঞানী বা পদ্মশ্রী প্রাপক নন, তিনি একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর। তাঁর ছাত্ররা যেভাবে 'স্বর্গীয় বিনয় কৃষ্ণ দত্ত সম্মাননা-২০২৬' দিয়ে তাঁকে সম্মানিত করলেন, তা প্রমাণ করে যে গুরু-শিষ্যের পবিত্র সম্পর্ক আজও অটুট। এটি বর্তমান প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, শিক্ষাজগৎ এবং শিলিগুড়ির সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ