Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC: শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হতেই ফের মামলা হাইকোর্টে!

SSC: শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হতেই ফের মামলা হাইকোর্টে!

ssc


স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হয়েছে গত শনিবার। আর তালিকা প্রকাশ হতেই হইচই। লিখিত পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েও অভিজ্ঞতায় পিছিয়ে থাকার জন্য ডাক পাননি অনেক নতুন প্রার্থী। এ বার এমনই নানাবিধ অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এনিয়ে একটি মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।

শনিবার একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ পাওয়ার পর শুরু হয় বিতর্ক। মামলাকারীদের দাবি, ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের তালিকায় একাধিক ‘দাগি অযোগ্য’-এর নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কী ভাবে তাঁদের এই সুযোগ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাকিরা। এমনকি, অভিযোগ, প্রাইমারি স্কুলে চাকরি করেছেন এমন অনেকেই শিক্ষকতার অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন। এমনকি আংশিক সময় কাজ করেও অভিজ্ঞতার নম্বর পাওয়ার সুবিধার অভিযোগ উঠেছে। এ সব অনিয়মের বিরুদ্ধেই হাই কোর্টে গিয়েছেন শিক্ষকেরা। আগামী বুধবার বিচারপতি অমৃতা সিংহর বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

শনিবার যে তালিকা প্রকাশ হয়েছে তাতে ২০০০০ জনের নাম রয়েছে। কিন্তু নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে ৬০-এ ৬০ পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি! ফলে ক্ষুব্ধ তারাও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code