রঙে রঙে রঙিন হলো ইউনিক যোগা এন্ড ডান্স একাডেমির বসন্ত উৎসব ও যোগা প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদন, দিনহাটা: দখিনা ঝির ঝিরে বাতাস, নাতিশীতোষ্ণ আবহাওয়া নিয়ে আসে বসন্ত। এটি ছয় ঋতুর শেষ এবং শ্রেষ্ঠ ঋতু। বসন্তের রঙে রঙিন হতে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হয় বসন্ত উৎসব। সোমবার দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্ণারে মুক্তমঞ্চে ইউনিক যোগা ও ডান্স একাডেমির উদ্যোগে আয়োজিত হয় বসন্ত উৎসব। এদিনের এই উৎসব ঘিরে বেশ উন্মাদনা দেখা যায় সকলের মনে। একঝাঁক কচিকাঁচা ও বিশিষ্টজনদের উপস্থিতির সাথে এক জমজমাট বসন্ত উৎসব। রঙে রঙে রঙিন হয়ে নাচে গানে যোগায় এক অসাধারন অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, মা মহামায়া ব্যায়াম বিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি বিভু রঞ্জন সাহা, দিনহাটা সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ্ত ঘোষ, দিনহাটা প্রেস ক্লাবের সম্পাদক হরিপদ রায়, সংবাদ একলব্যের মুখ্য সম্পাদক আরিফ হোসেন সহ একঝাঁক বিশিষ্ট মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিক যোগা এন্ড ডান্স একাডেমির মুখ্য পরিচালক প্রিয়া সাহা সহ অন্যান্য সদস্য-সদস্যরা। এবছর পঞ্চম বর্ষ বসন্ত উৎসব পালিত হলো ইউনিক যোগা এন্ড ডান্স একাডেমির। এদিন বসন্ত উৎসবের পাশাপাশি ছিল যোগা প্রতিযোগিতা।
কী জানালেন উদ্যোক্তারা?
প্রিয়া সাহা জানান, "প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা বসন্ত উৎসব আয়োজন করেছি। সকলের প্রচেষ্টা ও সহযোগিতায় সফল এক অনুষ্ঠান। সত্যিই খুব ভালো লাগছে। সকলের সুন্দর যোগা প্রতিযোগিতা ও নৃত্য পরিবেশন খুব সুন্দর হয়েছে। আগামীতে আরও বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করবো বলে আমরা আশাবাদী।" সব মিলে অনেককেই সম্মাননা প্রদান করা হয়েছে, পাশাপাশি ভালো পারফরমেন্সের জন্য পুরস্কৃত করা হয়েছে অংশগ্রহণকারীদের।
মুখ্য সম্পাদক - আরিফ হোসেন
আরিফ হোসেন 'সংবাদ একলব্য'-এর প্রধান সম্পাদক (Editor-in-Chief)। শিক্ষাগত দিক থেকে বিজ্ঞানের ছাত্র আরিফ কৃতিত্বের সাথে এম.এসসি (M.Sc) এবং বি.এড (B.Ed) ডিগ্রি অর্জন করেছেন। কোচবিহারের দিনহাটার বাসিন্দা আরিফ ২০১৮ সাল থেকে এই পোর্টালের সাথে যুক্ত এবং ২০২০ সালের মে মাস থেকে প্রধান সম্পাদকের গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ