ওকড়াবাড়ীতে ভটভটি ও বাইকের সংঘর্ষ, গুরুতর জখম ৩!
একের পর এক দুর্ঘটনা। দিনহাটা-গিতালদহ রংপুররোডে ভটভটি ও বাইকের সংঘর্ষ, আহত তিন। আজ শেষ বিকেলে ওকড়াবাড়ী মাষানপাট এলাকায় একটি বাইক ও একটি ভটভটি গাড়ির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় আহত হন তিনজন বলেই স্থানীয় সূত্রে খবর।
গিতালদহ মুখী একটি ভটভটির সঙ্গে দিনহাটা গামী একটি মোটর বাইকের সংঘর্ষ হয় বলে খবর। এই ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী সহ তিনজন। ঘটনার পরেই স্থানীয়রা তাঁদের হাসপাতালে পাঠিয়ে দেন বলে খবর। প্রসঙ্গত, গতকালকেও একটি ছোট দুর্ঘটনা এই রাস্তায় ঘটে বলে স্থানীয়রা জানাচ্ছেন।
দুর্ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এই ঘটনায় একজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ