রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে প্রধানশিক্ষক এবং শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করে দিল সরকার
অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ দিন স্কুলগুলিতে নিয়োগ বন্ধ রয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশ মেনে তৈরি করা হয়েছে ওবিসিদের নতুন তালিকা। রাজ্যে কোন কোন জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, সেই তালিকা কিছু দিন আগে প্রকাশও করে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন। সেই তালিকার ভিত্তিতেই এবার নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছে বলে সূত্রের খবর।
আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর, প্রধানশিক্ষক (HM Recruitment) এবং শিক্ষকের (AT Recruitment) একাধিক শূন্যপদে নিয়োগের কথা পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয়েছে। শীঘ্রই তারা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে।
রাজ্যের ১৪৯টি সরকারি স্কুলে ১২১০টি শূন্যপদে নিয়োগ দীর্ঘ দিন ধরে থমকে ওবিসি জটের কারণে। অনেক স্কুলে প্রধানশিক্ষকই (HM Recruitment) নেই। বিভিন্ন বিষয়ের সহকারী শিক্ষকের পদও অনেক স্কুলে ফাঁকা পড়ে আছে।
সূত্রের খবর, আপাতত ৪১টি স্কুলে ৩৬ জন প্রধানশিক্ষক (HM Recruitment) এবং দু’জন প্রধানশিক্ষিকার (AT Recruitment) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। বাকি পদগুলিতেও ধীরে ধীরে নিয়োগের প্রক্রিয়া চালু হবে। স্কুলশিক্ষা দফতর থেকে পাবলিক সার্ভিস কমিশনের কাছে দ্রুত নিয়োগের আবেদন জানানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ