Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাতের অন্ধকারে পুলিশের তল্লাশি, মিলল দেশি ওয়ান শুটার, গ্রেপ্তার এক

রাতের অন্ধকারে পুলিশের তল্লাশি, মিলল দেশি ওয়ান শুটার, গ্রেপ্তার এক

Police search in the dark of night, find local one-shooter, one arrested


সিতাই কৃষি মান্ডি এলাকা থেকে বেআইনি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে সিতাই থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

সূত্রে খবর অনুযায়ী গতকাল রাত সাড়ে 11:30 নাগাদ সিতাই কৃষি মান্ডিতে অভিযান চালায় সিতাই থানার পুলিশ। ওই অভিযানে এক ব্যক্তির কাছ থেকে একটি দেশি তৈরি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম অজিত মিয়া।

ধৃত ব্যক্তি অজিত মিয়া কায়েতের বাড়ি এলাকার বাসিন্দা। তাকে আটকের পর তল্লাশি চালিয়ে পুলিশ তার কাছ থেকে একটি বেআইনি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অজিত মিয়াকে আজ শনিবার দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হবে। এনিয়ে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় নির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনার পিছনে আরো কেউ জড়িত আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। পুলিশ জানিয়েছে অস্ত্রের উৎস ও সম্ভাব্য চক্র সম্পর্কে তদন্ত চলছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code