BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

ফের দাদাগিরি সিভিক ভলান্টিয়ারের! দাবি মতো টাকা না মেলায় গাড়ি চালককে মারধোর!

ফের দাদাগিরি সিভিক ভলান্টিয়ারের! দাবি মতো টাকা না মেলায় গাড়ি চালককে মারধোর! 

Civic volunteer


ফের দাদাগিরি সিভিক ভলান্টিয়ারের। অভিযোগ দাবিমতো টাকা না দেওয়ায়, এক গাড়িচালককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে, রাস্তার পাশে থাকা একটি ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনি অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুর থানার তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। 



গাড়ি চালককে মারধরের একটি ভিডিও ভাইরাল হতেই, ভিডিও ঘিরে চাঞ্চল্য। যদিও ভাইরাল হওয়া ঐ ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য! শুধু চালক কেই মারধর নয়, এমনি গাড়িতে থাকা খালাসি গাড়ি চালককে মারধর করার প্রতিবাদ করতে গেলে, তাঁর দিকেও মারমুখী হয়ে তেড়ে আসে এক সিভিক ভলান্টিয়ার। 



জখম ঐ গাড়িচালক হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, থানায় অভিযোগ দায়ের করেন। এর পর ঐ ৩ সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করে হরিশ্চন্দ্রপুর থানা। কিন্তু কাদের প্রশয়ে সিভিক ভলেন্টিয়ার দের এত বাড়বাড়ন্ত? কাদের মদতেই বা সিভিকদের এমন দাদাগিরি ? উঠছে প্রশ্ন !
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy