BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

মহাকাশে সফল ডকিং! বিশ্বে চতুর্থ ভারত

মহাকাশে সফল ডকিং! বিশ্বে চতুর্থ ভারত 

Docking


মহাকাশে সফল ডকিং! বিশ্বে ভারত চতুর্থ! পৃথিবী থেকে ৪১৮ কিমি দূরে মহাকাশে প্রতি ঘন্টায় ২৭,৫৭৯ কিমি গতিবেগে ২ টো উপগ্রহের মিলন ও ডকিং সফল করে ইতিহাস রচনা ভারতের। চতুর্থ দেশ হিসেবে এই সফলতার নয়া মুকুট ভারতের মাথায়। এই সফলতার সাথে সাথে মহাকাশ প্রযুক্তিতে কয়েক কদম এগিয়ে গেলো ভারত।

গত ৩০ শে ডিসেম্বর শ্রীহরিকোঠা থেকে Spadex মিশনে পিএসএলভি উৎক্ষেপন যানে চড়ে দুটো উপগ্রহ SDX 01 এবং SDX 02 ' লো আর্থ অরবিট ' এ পাড়ি দেয়। সেখানে গিয়ে তারা বিচ্ছিন্ন হয় এবং চারবারের প্রচেষ্টায় আজ মিলিত হয় এবং সফল ডকিং বা হ্যান্ডশেক করে। আমেরিকা, রাশিয়া, চিনের পরে ভারত চতুর্থ দেশ হিসেবে সফল ডকিং প্রযুক্তির প্রদর্শন করলো।

আগামী দিনে গগনযান, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, চন্দ্রযান ৪, এবং গ্রহান্তর মিশনে এই প্রযুক্তি বিরাট ভূমিকা নেবে এমনটাই মনে করা হচ্ছে।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy