নীল আকাশ-সাদা বালির মাঝে মধুচন্দ্রিমায় তাহসান ও লালপরি রোজা
অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ দিন একাকী থাকার পর এবার রুপটান অভিনেত্রী শিল্পী রোজ়া আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তাহসান।
আর এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান-রোজাকে নিয়ে চলছে চর্চা। এর মাঝেই নয়া দম্পতির নতুন ছবি চর্চাকে নয়া শ্বাস দিলো।
বিয়ের পর মধুচন্দ্রিমায় তাহসান ও রোজা গিয়েছেন মালদ্বীপে। আর সেখানে কাছাকাছি দুজনে। নীল আকাশের নীচে নীল জলরাশি।
আকাশ ও সমুদ্র সীমানা যেন মিলে মিশে একাকার। মালদ্বীপের রোমাঞ্চকর প্রকৃতিতে মজে নতুন দম্পতি।
হালকা দুধে আলতা রংয়ের শার্ট পরেছেন তাহসান। রোজ়া লাল গাউনে। একের অপরের মধ্যে যেন হারিয়ে গিয়েছেন। মধুচন্দ্রিমার ছবি শেয়ার করেছেন রোজ়া।
ক্যাপশনে লেখেন, ‘‘জীবনের বোনা পর্দায় আমাদের সুতোগুলো আজীবনের মতো জড়িয়ে গিয়েছে। এমন একটা ভালবাসা যা ভীষণ পবিত্র।’’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in






0 মন্তব্যসমূহ