BSF-দের নিয়ে গান বানিয়ে নজর কাড়লেন শীতলকুচির হেমেন
শীতলকুচির রাজার বাড়ি এলাকার বি. এ পাস যুবক হেমেন বিএসএফদের নিয়ে গান বানিয়ে মানুষের নজর কাড়লেন। তাদের এই ৪ মিনিট ৪৬ সেকেন্ডের গান পাওয়া যাবে হেমেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পুরো গানটি ভারতের সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নিয়ে লেখা। তাদেরকে এই গানের মধ্য দিয়ে রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করে হেমেন ।
হেমেন জানায়, দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে সে বিএ পাস করেছে, বর্তমানে সে রকম চাকরি নেই তাই বিকল্প ভাবনা-চিন্তা হিসাবে ইউটিউব কে বেছে নিয়েছে সে ,তার ভাবনা আগামী দিনে youtube নিয়ে কিছু করা। তার ইউটিউব চ্যানেল হেমেন অফিসিয়ালে তার এই গান মানুষের নজর কারবে এমনটাই মনে করছে সে।
তার গানের কথায় ভারতের সীমান্তে রয় যে রিয়েল হিরো, তারাই দেশের জ্যান্ত দেবতা। অর্থাৎ ভারতের সীমান্তে ঝড় বৃষ্টি রোদ , দিনরাত সমস্ত কিছুকে অতিক্রম করে শত কষ্ট আসলেও দেশকে রক্ষা করার তাগিদে প্রাণপণ চেষ্টা চালায় সেই বিএসএফদের নিয়েই লেখা এই গান। হেমেনের কথায় এই গান যথেষ্ট সারা ফেলবে নেট দুনিয়ায়। যারা বিএসএফ কে ভালোবাসেন তারা সকলেই এই গানটি শেয়ার করবেন এবং হেমেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনটাই কামনা করে হেমেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ