Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল বিধায়ক চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্যা! চাঞ্চল্য

তৃণমূল বিধায়ক চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্যা! চাঞ্চল্য

Asha Nursing Home


চিকিৎসার গাফিলতিতে গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্যার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । শাসকদলের চিকিৎসক বিধায়কের গাফিলতিতে মৃত্যু দলেরই গ্রামপঞ্চায়েত সদস্যার । মৃতের নাম সুজাতা মুখোপাধ্যায় (৪৫) বাড়ী তারাপীঠে । তারাপীঠ মন্দির কমিটি সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখোপাধ্যায় । কাঠগড়ায় হাঁসন বিধানসভাকেন্দ্রের তৃণমূল বিধায়ক অশোক চ্যাটার্জি।

রামপুরহাট "আশা" নার্সিংহোমের মালিক তৃণমূল বিধায়ক চিকিৎসক অশোক চ্যাটার্জি । সুজাতা সাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ছিলেন। সুজাতা একমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিন্তু দুই সন্তানের মা হওয়ায় তৃতীয় সন্তান নিতে চাইনি সুজাতা । তাই রামপুরহাটের স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক তথা হাঁসন বিধানসভাকেন্দ্রের তৃণমূল বিধায়ক অশোক চ্যাটার্জির চেম্বারে যান । চিকিৎসকের পরামর্শে ২৩ ডিসেম্বর সোমবার সকালে বিধায়কের আশা নার্সিংহোমে স্ত্রীকে ভর্তি করান তারাময় মুখোপাধ্যায় । ঘণ্টাখানেকের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণ নষ্ট করেন চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় । অস্ত্রোপচারের পরেই সুজাতার মৃত্যু হয় । অবস্থা বেগতিক দেখে চিকিৎসক নিজেই নার্সিংহোমে পুলিশ ডাকেন । নার্সিংহোমের পিছনের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যেতে বাধ্য করে । ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ।

বিধায়ক চিকিৎসক অশোক চ্যাটার্জির বেপরোয়াপনা এবং মদ্যপ অবস্থায় অস্ত্রোপ্রচারের জেরে মৃত্য হয় সুজাতার । অপারেশনে ঢোকানোর ১৫ মিনিটের মধ্যে অপারেশন হয় বলে দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ টাকা বুঝে নেয় বলে অভিযোগ তারাময় মুখোপাধ্যায়ের । তিন চার ঘন্টা পর রোগী পরিজনদের অন্ধকারে রেখেই আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে রোগীর বলে জানানো হয় । তারপর থেকেই ক্ষোভের সঞ্চার হয় । ২৫ ডিসেম্বর বুধবার সেবাইতদের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় । তারাময় মুখোপাধ্যায় অভিযোগ করে বলে, "এই চিকিৎসা ডাক্তারের চেম্বারেই হয় । তবুও বিধায়ক নিজের নার্সিংহোমে অপারেশন করতে বলেছিল । যা খবর পেয়ে চিকিৎসার নিয়ম কানুন কিচ্ছু মানা হয় নি । বিধায়ক মদ্যপ অবস্থায় অপারেশন করেছে । এই নার্সিংহোমে এমন ঘটনার অভিযোগ এরআগে অসংখ্য হয়েছে । তবুও বিধায়ক শিক্ষা নেয় নি । সব জায়গায় অভিযোগ জানাবো ।"

বিধায়ক চিকিৎসক অশোক চ্যাটার্জি বলেন, “অপ্রত্যাশিত গর্ভবতি হয়েছিল রোগী । গর্ভপাতের জন্য আমার কাছে এসেছিল । খুবই সামান্য বিষয় কিন্তু তা করতে গিয়ে রোগীর হার্ট অ্যাটাক হয়ে যায় । সিসিইউতে দিলে সেখানেও পরপর অ্যাটাক হয় । আমরা সবরকম চেষ্টা করেছিলাম কিন্তু রোগীকে বাঁচানো যায় নি । রোগী ও তার পরিজনেরা আমার অত্যন্ত কাছের,ঘরের লোক বলা যায় ।” তৃনমূল বিধায়ক চিকিৎসক অশোক চ্যাটার্জির রেজিস্ট্রেশন বাতিল এবং আশা নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন তারাময় মুখোপাধ্যায় ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code