রাজ্যে Artificial Intelligence হাব হবে, ঘোষনা মুখ্যমন্ত্রীর
রাজ্যে Artificial Intelligence হাব হবে, ঘোষনা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার নবান্ন থেকে এই ঘোষনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, ITC এ রাজ্যে AI হাব গড়বে। এমনকি বিল্ডিং তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, "আমার কাছে অনুরোধ এসেছে, ITC AI-এর উপর একটি গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আমি সময় করতে পারলে বলে দেব। এখনি বলছি না। ITC-এর আরও দু'টি প্রজেক্ট রেডি আছে। আমরা সময় মতো করে দেব।"
আগামী বছর ৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন হবে বলে জানিয়েছে তিনি আরো জানান সম্মেলনের আগে কালীঘাটের স্কাইওয়াকের কাজ সম্পূর্ণ হয়ে গেলে, ফেব্রুয়ারির শুরতে সেটিও উদ্বোধন করা যেতে পারে। এমনকি জগন্নাথ নাম নিয়ে আশাবাদী মমতা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ