Latest News

6/recent/ticker-posts

Ad Code

R G Kar Case-Supreme Court: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির নতুন তারিখ

R G Kar Case-Supreme Court: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির নতুন তারিখ

R G Kar Case-Supreme Court: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির নতুন তারিখ



আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-হত্যামামলার শুনানির তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। কিন্তু শুনানি হয়নি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অসুস্থ থাকায় সোমবার, ২ তারিখ থেকে তিনি অনুপস্থিত। তাঁর অনুপস্থিতিতে বাকি দুই বিচারপতির বেঞ্চে অন্য়ান্য মামলার শুনানি হলেও আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার শুনানি হয়নি।

এবার নতুন দিনক্ষণ জানাল সুপ্রিম কোর্ট (R G Kar Case-Supreme Court)। আগামী সোমবার, ৯ সেপ্টেম্বর হবে শুনানি। এমনই খবর শীর্ষ আদালত সূত্রে। ওইদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হবে। মামলা শুনবেন আরও দুই বিচারপতি – জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। 

সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছিল সংযুক্ত সব পক্ষ। তবে ২৪ ঘণ্টার মধ্যে শীর্ষ আদালত নতুন দিন জানিয়ে দিল। সোমবার, ৯ সেপ্টেম্বর শুনানি হবে।

প্রসঙ্গত, সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসকের নৃশংস পরিণতির খবরে যেখানে সমগ্র দেশে আলোড়ন পরে গিয়েছে সেখানে সুপ্রিম কোর্ট স্বতোপ্রণোদিত হয়ে এই মামলা গ্রহন করে।  হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ-সহ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে শীর্ষ আদালতে। প্রশ্ন তোলা হয় তদন্ত প্রক্রিয়া নিয়েও। এই মামলায় রাজ্যের হয়ে এই মামলা লড়ছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code