জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ শামি? সময় বাঁধলেন আগারকার
জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ শামি? পেড়িয়ে গেছে প্রায় সাত-আট মাস। ২২ গজে তার বোলিং দাপট দেখা যাচ্ছে না। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন শামি। তারপর থেকেই চোটের কারণে মাঠের বাইরে তিনি। নেটে নেমে পড়েছেন মহম্মদ শামি করছেন বলও। কিন্তু কবে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে তাকে তার নিশ্চিত নয়। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকর বঙ্গ পেসারের জন্য নির্দিষ্ট সময় ধার্য করছেন।
সামনেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। আর তার আগে শামিকে ফিট হতে হবে। এমনটাই চাইছেন অজিত আগরকর (Ajit Agarkar)-গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সুস্থ শামিকে পাওয়াই একমাত্র লক্ষ্য বলে শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে জানিয়েছেন আগারকার।
আগরকরকে বলতে শোনা গিয়েছে, ''চোটআঘাতের কবলে কারা, সে সম্পর্কে অল্পবিস্তর আমাদের জানা। কয়েকজনের অল্প চোট রয়েছে। আশা রাখি তারা চোট সারিয়ে ফিরে আসবে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর। তার আগে সুস্থ শামিকে পাওয়াই একমাত্র লক্ষ্য। পুরোদস্তুর সুস্থ হওয়ার জন্য এটা ওর টাইমলাইন কিনা জানা নেই, এনসিএ-র আধিকারিকদের কাছ থেকে এবিষয়ে জানতে হবে।''
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ