Breaking News: ভেঙে পড়লো বিমান, মৃত অন্তত ১৯
ভেঙে পড়লো বিমান, মৃত অন্তত ১৯। বুধবার সকালে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
নেপাল সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজধানী নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল শৌর্য এয়ারলাইন্সের বিমানটি। জানা যাচ্ছে ১৯ জন ছিল বিমানে। এদিন সকাল ১১টা নাগাদ টেক অফের সময়ই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কথা জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর।
কেন এই দুর্ঘটনা? এর কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি বিমানবন্দরের মুখপাত্রও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ততক্ষণাৎ ছুটে আসে কাঠমান্ডু পুলিশ ও দমকলকর্মীরা। তবে যাত্রী বা কর্মীদের কাউকে বাঁচানো গিয়েছে কি না, তা নিয়ে কোনও তথ্য মেলেনি।
ইতিমধ্যে ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ